বাংলাদেশে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হবেন শনিবার (২৭ ডিসেম্বর)।
এদিন তিনি নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে দুপুরে নির্বাচন ভবনে যাবেন।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বিএনপি’র মিডিয়া সেল থেকে বিষয়টি জানা যায়।
এর আগে বেলা ১১টায় তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারতে যাবেন।
আর ভোটার নিবন্ধন শেষে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোঁজখবর নিতে রাজধানীর পঙ্গু হাসপাতাল পরিদর্শনে যাবেন তিনি।
যুক্তরাজ্যে দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেন তারেক রহমান।
বিএনপি’র পক্ষ থেকে তারেক রহমানকে বগুড়া-৬ আসনের মনোনয়ন দেওয়া হয়েছে।