আর মাত্র দু’দিন পর (১৯ সেপ্টেম্বর শনিবার) বিকেলে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএস বাংলা মেলা-২০২৬।
বাংলাদেশ ক্লাব অভ ফ্লোরিডার আয়োজনে এটি অনুষ্ঠিত হবে অলিম্পিক হাইটস কমিউনিটি হাই স্কুল অডিটরিয়ামে।
এতে থাকবে বাঙালি খাবার, বাঙালি পোশাক, কৃষ্টি, সংস্কৃতি আর বাংলা গান পরিবেশন করবেন অন্যতম জনপ্রিয় জুটি ইমরান-কনা।
অনুষ্ঠাকে থাকবে চ্যানেল-আই সেরা কন্ঠ বিজয়ী ঝিলিকের গানও।
মেলায় প্রবেশ মূল্য ১০ ডলার তবে ১০ বছরের নিচের বয়সীদের জন্য ফ্রি।