ফ্রান্সজুড়ে দিনব্যাপী বিক্ষোভের পর প্রায় ১,০০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (২৪ অক্টোবর) ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রী লরেন্ট নুনেজ এ তথ্য জানান।
রাজধানী প্যারিসের পোর্ত দে ভিনসেন এলাকায় বিক্ষোভকারীরা পুলিশের দিকে বিভিন্ন বস্তু ছুড়ে মারে; মার্সেইতে ব্যারিকেডে আগুন দেওয়া হয় এবং বোর্দোতে একটি দোকানের বোর্ড ভেঙে ফেলার ঘটনা ঘটে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাতের বেলা লুটপাট রোধে পুলিশ সতর্ক অবস্থানে আছে। এছাড়া বেশ কয়েকটি শহরে সংঘর্ষের পর পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।
ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এই সপ্তাহান্তে ফ্রান্সজুড়ে ৭০ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আজ শনিবার অন্তত ৪ লাখ মানুষ বিক্ষোভে অংশ নেন যাদের মধ্যে ১ লাখ ১০ হাজার মানুষ ছিলেন প্যারিসে।
গত সপ্তাহান্তের সহিংসতা ও লুটপাটের ঘটনার পর আজও বিক্ষোভ অব্যাহত রয়েছে; উল্লেখ্য, গত সপ্তাহের ঘটনায় ২,৭০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল।
এদিকে, ইউরোপের আরও কয়েকটি দেশেও সরকারবিরোধী বিক্ষোভ চলছে।
ইতালির নেপলস, রোম ও মিলান শহরে শত শত মানুষ বিক্ষোভে যোগ দেন।
অন্যদিকে, আলবেনিয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশ জলকামান ব্যবহার করে।