বিশ্বের অন্যান্য দেশের প্রবাসী বৌদ্ধদের মতো ফ্রান্সের রাজধানী প্যারিসের ফ্রান্স-বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারেও উদযাপিত হয়েছে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা।
সেন্টারটিতে দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা সহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান। সন্ধ্যায় ছিল প্রদীপ প্রজ্জ্বলন। এতে প্যারিস প্রবাসী বৌদ্ধ নর-নারীরা যথেষ্ট উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ধর্মদেশনা করেন ফ্রান্স-বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের উপদেষ্টা মেত্রা বংশ মহাথেরো ও বিজয়ানন্দ মহাথেরো, অধ্যক্ষ প্রিয় রক্ষিত থেরো।
তাঁরা বুদ্ধের মৈত্রী ও অহিংসার বাণী অনুসরণের মাধ্যমে বিশ্ব শান্তি এবং বাংলাদেশ ও বিশ্বের সকল প্রাণীর মঙ্গল কামনা করেন।