বাংলাদেশের বাজারে দুই দিনের ব্যবধানে পাকা স্বর্ণের দাম আবার বেড়েছে।
সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে এক হাজার ৫৭৫ টাকা। ফলে এখন এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা।
২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৯৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে এ দাম আগামীকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
আজ সোমবার (১ ডিসেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।
আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৯৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা।
এর আগে গত ৩০ নভেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪০৩ টাকা বাড়িয়ে ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৩১০ টাকা বাড়িয়ে ২ লাখ এক হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৯৭১ টাকা বাড়িয়ে এক লাখ ৭২ হাজার ২৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৭৯ টাকা বাড়িয়ে এক লাখ ৪৩ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।