বিনোদন

বিজয় দিবসে চ্যানেল আইয়ে ‘ডাক্তার বাড়ি’

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা একটি বাড়ি থেকে কীভাবে সহায়তা পেয়েছিলেন সেই গল্প তুলে ধরা হয়েছে ‘ডাক্তার বাড়ি’ নাটকে।

মুক্তিযুদ্ধের সময় এক ডাক্তারের বাড়িতে আশ্রয় নেওয়া দুই মুক্তিযোদ্ধার গল্পে নির্মিত হয়েছে বিজয় দিবসের এই নাটকটি।

ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য লিখেছেন রাজু আলীম। নাটকটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। আর মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। তার বাবার চরিত্রে আছেন নরেশ ভুঁইয়া। মুক্তিযোদ্ধার চরিত্রটি করেছেন আহসান হাবিব নাসিম।

‘ডাক্তার বাড়ি’ নাটকটির শুটিং করা হয়েছে নবাবগঞ্জের একটি পুরোনো বাড়িতে।

নাটকটিতে দেখা যাবে, গ্রামের এক ডাক্তারের মেয়ে মল্লিকা তার বাবাকে না জানিয়ে দুই মুক্তিযোদ্ধাকে আশ্রয় দেয়। এক সময় ডাক্তারকে হুমকি দেওয়া হয় যাতে তিনি বাড়ি থেকে মুক্তিযোদ্ধাদের বের করে দেন। হুমকিতে তিনি ভয় পেয়ে যান কিন্তু মল্লিকা তার বাবাকে বোঝায় একটা দিন অপেক্ষা করার জন্য। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।

নাটকটি চ্যানেল আইয়ে প্রচারিত হবে আগামী বিজয় দিবসে ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here