English

English

তথ্য কর্নার

spot_img

সর্বশেষ

― Advertisement ―

spot_img
spot_img

চব্বিশের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েও মাত্র ছয়টি আসন এনসিপির

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে জেন-জি নামে পরিচিত তরুণ প্রজন্মের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ ফেব্রুয়ারি জাতীয়...

জামাতের তিন গুণ আসন বিএনপির

ভোট দিয়েছেন ৫৯.৪৪ শতাংশ ভোটার

Homeপ্রবাসীগানে আর কেকে মিশিগানে দৈনিক ইনফো বাংলার বর্ষপূর্তি উদযাপিত

গানে আর কেকে মিশিগানে দৈনিক ইনফো বাংলার বর্ষপূর্তি উদযাপিত

spot_img

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটিতে বাংলাদেশের দৈনিক ইনফো বাংলার ১০ বছর পদার্পণ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে গত ২৮ ডিসেম্বর, ২০২৫ এক আলোচনা সভা আয়োজনের পাশাপাশি কেক কাটা হয়।

অনুষ্ঠানের শুরুতেই দৈনিক ইনফো বাংলার যুক্তরাষ্ট্র প্রতিনিধি প্রকৌশলী শিলা টুনু আগত অতিথিদের স্বাগত জানান।

অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গীতিকার ও লেখক ইশতিয়াক রুপু, বাংলা সংবাদ পত্রিকার সম্পাদক ও যমুনা টিভির যুক্তরাষ্ট্র সিনিয়র করেসপন্ডেন্ট ইকবাল ফেরদৌস এবং বাংলা প্রেস ক্লাব অভ মিশিগান ইউএসএ-এর সাধারণ সম্পাদক জুয়েল খান।

অনুষ্ঠানে ইশতিয়াক রুপু বলেন, সকলের এই মিলনমেলা, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও মায়া-মমতার বন্ধন আরও সুদৃঢ় হয়ে চিরকাল অটুট থাকুক। একই সঙ্গে তিনি দৈনিক ইনফো বাংলার প্রচার ও প্রসার কামনা করে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা প্রেস ক্লাব অভ মিশিগান ইউএসএ-এর কোষাধ্যক্ষ মাহমুদুল হক লিটু, সঞ্জয় দেব, হারান কান্তি সেন, ডিবিসি নিউজের মিশিগান প্রতিনিধি আশিক রহমান, টিবিএন ২৪-এর মিশিগান প্রতিনিধি তোফায়েল রাজা সোহেল।

এছাড়াও কমিউনিটি নেতা হিসেবে উপস্থিত ছিলেন সজল আলাই, বকুল চৌধুরী, গোলাম মোস্তফা খান, আতিকুর রহমান মিঠু, মুহিবুল ইসলাম ও লিমন চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেলিম আহমদ, তোফায়েল আহমদ।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সমিলা দেব ও শিলা টুনু।

তাদের সঙ্গে তাল মিলিয়ে উপস্থিত সবাই সম্মিলিতভাবে গানে গানে মুখরিত করে তোলেন পুরো অনুষ্ঠান।

সাংবাদিক জুয়েল খান ও মিসেস জুয়েল খানের ব্যবস্থাপনায় রাতের ডিনারে পরিবেশিত মুখরোচক খাবার উপস্থিত সবাইকে তৃপ্ত করে।

অনুষ্ঠানের শেষে কেক কাটা হয়। অনুষ্ঠানে মিশিগানের বিভিন্ন পর্যায়ের সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক মহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img