উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডনে নেয়ার বিষয়টি আবার পিছিয়েছে। এবার সহ পাঁচবার পেছালো খালেদা জিয়াকে লন্ডন নেয়ার বিষয়টি।
এদিকে, আগামীকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের স্লট বাতিল করেছে তাকে লন্ডন নিতে ভাড়া করা জার্মানির এয়ার অ্যাম্বুলেন্সটি।
খালেদার শারীরিক পরিস্থিতির কারণে বিদেশ নিতে বিলম্ব
খালেদাকে লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্সকে ঢাকায় নামার অনুমতি
এয়ার অ্যাম্বুলেন্স অপারেটরের আবেদনের প্রেক্ষিতে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আগামীকাল মঙ্গলবার সকালে তাদের ঢাকায় নামার অনুমতি দিয়েছিল কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটির অপারেটর আজ সোমবার (৮ ডিসেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে ওই স্লট বাতিল করার আবেদন করে।
বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়ার লন্ডন যাত্রার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তাঁর চিকিৎসক দল।