বিশ্ব

অস্ট্রেলিয়ায় গান-নাচে চট্টগ্রাম ক্লাবের বসন্ত মেলা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার সিডনিতে গত রবিবার (১১ অক্টোবর, ২০২৬) অনুষ্ঠিত হয়েছে ‘সিসিএ স্প্রিং ফেয়ার ২০২৬’।

ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া (সিসিএ)।

সাকিনা আক্তারের সঞ্চালনায় মূল মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রবি চৌধুরী, প্রিয়াঙ্কা, সাগর বাউল ও সিথী। এছাড়া ‘স্বপ্ন ব্যান্ড’, ‘ভবের হাট’ এবং স্থানীয় শিল্পী মাসুদ মিথুন, আতিক হেলাল ও মিতা আতিকের গান অনুষ্ঠানকে আরো আনন্দময় করে তোলে। সিসিএ স্প্রিং ফেয়ারে নৃত্য পরিবেশন করেন অর্পিতা সেন চৌধুরী ও তার দল।

দেশীয় পোশাক এবং নানা ধরনের খাবার নিয়ে এই মেলায় অংশ নেয় বিভিন্ন স্টল।

তাছাড়া মেলায় ক্যাম্পবেলটাউন ঈগল স্পোর্টসের পরিচালনায় শিশু-কিশোরদের জন্য ছিল খেলাধুলা ও চড়কিসহ নানা রাইডের ব্যবস্থা।

বিকেলে নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস এবং ফেয়ারফিল্ডের সাংসদ ডেভিড সালিবা মেলায় এলে সিসিএ সভাপতি সাইফ চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ আকরামউল্লাহ ও নির্বাহী সদস্য ইরফান ফয়েজের নেতৃত্বে সংগঠনের নেতারা তাদের অভ্যর্থনা জানান।

এসময় অন্যান্যের মধ্যে সিসিএ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ বাকের, কোষাধ্যক্ষ সাদিয়া হক তন্দ্রা, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ চৌধুরী ও বিভিন্ন কাউন্সিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here