English

English

তথ্য কর্নার

spot_img

সর্বশেষ

― Advertisement ―

spot_img
spot_img

চব্বিশের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েও মাত্র ছয়টি আসন এনসিপির

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে জেন-জি নামে পরিচিত তরুণ প্রজন্মের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ ফেব্রুয়ারি জাতীয়...
Homeবিশ্বআরব সাগরে ইরানি ড্রোন গুলি করে নামালো মার্কিন বাহিনী

আরব সাগরে ইরানি ড্রোন গুলি করে নামালো মার্কিন বাহিনী

বোস্টন স্টার নিউজ ডেস্ক
spot_img

আরব সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-এর দিকে ধেয়ে আসা একটি ইরানি ড্রোন গুলি করে নামিয়েছে মার্কিন বাহিনী।

ইরানের শাহেদ-১৩৯ ড্রোনটি আব্রাহাম লিংকন-এর দিকে উড়ে যাচ্ছিল এমন সময় যুক্তরাষ্ট্রের এফ-৩৫ জঙ্গিবিমান সেটিকে গুলি করে।

ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল।

আগামী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা শুরুর কথা রয়েছে।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইমেইলে পাঠানো এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, ড্রোনটি আগ্রাসীভাবে রণতরীর দিকে আসছিল। ড্রোনের উদ্দেশ্য কী তা স্পষ্ট ছিল না। আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের বাহিনী সংঘাত এড়ানোর পদক্ষেপ নেওয়ার পরও ড্রোনটি যুদ্ধজাহাজের দিকে উড়ে আসতে থাকে পরে আব্রাহাম লিংকন থেকেই এফ-৩৫ জঙ্গিবিমান পাঠিয়ে ইরানের এই ড্রোনটিকে গুলি করা হয়।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের ড্রোন গুলি করার ঘটনায় মার্কিন সেনা এবং সরঞ্জামের কোনো ক্ষতি হয়নি।

spot_img
spot_img