খেলাধুলা

ওমানে প্রবাসী বাংলাদেশীদের ফুটবল টুর্নামেন্ট শুরু

ওমানে ‘বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান’-এর উদ্যোগে শুরু হয়েছে ‘গালফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।

এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে প্রবাসী বাংলাদেশীদের ১২টি দল।

রাজধানী মাসকাটের ওয়াদি কবিরে অবস্থিত মাসকাট ক্লাব মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন হয় গত ২৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায়।

উদ্বোধনী ম্যাচে সাহাম এইচডিআর এফসি ২-০ গোলে মাসকাট সিটি এফসিকে পরাজিত করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন ওমানে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাহমুদুর রহমান এবং লেবার কাউন্সেলর রাফিউল ইসলাম।

‘বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান’-এর চেয়ারম্যান আজিমুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেক্রেটারি মো. সাইফুল ইসলাম মজুমদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here