এখনও ধরা যায়নি হাদির হামলাকারীকে

বাংলাদেশ পুলিশ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে জানালেও এখনও প্রধান সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এই সন্দেহভাজন এখনও বাংলাদেশেই অবস্থান করছে এবং তাকে শনাক্ত করে তার বাসাসহ অন্তত ৫টি স্থানে অভিযান চালানো হয়েছে বলে জানায় পুলিশ।
এক পুলিশ কর্মকর্তা জানান, ওই সন্দেহভাজন একাধিক মোবাইল ফোন ও সিম ব্যবহার করতেন এবং বারবার নম্বর পরিবর্তন করেছেন।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৮টা পর্যন্ত ওসমান হাদির ওপর হামলার ঘটনায় কোনো মামলা না হলেও পুলিশ জানিয়েছে, হাদির পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে আজ দুপুরে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।