সর্বশেষ

আগে সামাজিক মাধ্যমের পোস্ট যাচাই, তারপর ভিসা

বাংলাদেশ থেকে যারা ভারতীয় ভিসার আবেদন করবেন তাদের গত বেশ কয়েক বছরের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট যাচাই-বাছাই করেই ভিসা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারত সরকারের বিভিন্ন সূত্র জানিয়েছে, আগে যেটা মাত্র কয়েকটি ‘হাতেগোনা বা বিচ্ছিন্ন কেস’ হিসেবে মনে করা হতো, এখন থেকে সেটাই চালু হবে ‘নিয়ম’ হিসেবে।

জানা গেছে, মূলত ১৮ থেকে ৬০ বছর বয়সীদেরই এই সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট যাচাই-বাছাইয়ের আওতায় আনা হবে, ছাড় পাবেন অপ্রাপ্তবয়স্ক ও প্রবীণরা। যারা মেডিক্যাল ভিসা নিয়ে দীর্ঘদিন ধরে ভারতে চিকিৎসা নিচ্ছেন ও সেই রেকর্ড আছে, তারাও রেহাই পাবেন।

মার্কিন ধাঁচে এটাও পরীক্ষা করা হবে যে আবেদনকারী নিজের সব পোস্ট ‘পাবলিক’ করে রেখেছেন নাকি কিছু আড়াল করতে চেয়েছেন।

বিস্তারিত সংবাদের জন্য ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here