English

English

তথ্য কর্নার

spot_img

সর্বশেষ

― Advertisement ―

spot_img
spot_img

চব্বিশের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েও মাত্র ছয়টি আসন এনসিপির

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে জেন-জি নামে পরিচিত তরুণ প্রজন্মের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ ফেব্রুয়ারি জাতীয়...
Homeবিশ্ব‘আমি এখনও রাষ্ট্রপতি’

‘আমি এখনও রাষ্ট্রপতি’

নিউ ইয়র্কে আদালতে মাদুরো
বোস্টন স্টার নিউজ ডেস্ক
spot_img

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো আদালতে হাজির হয়ে ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো মাদক পাচার এবং অন্যান্য অভিযোগ অস্বীকার করে ‘আমি এখনও রাষ্ট্রপতি’ বলে ঘোষণা করেছেন।

বিশেষ বাহিনীর অভিযানের অংশ হিসেবে শনিবার তাকে এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তাদের কারাকাস কম্পাউন্ড থেকে ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়।

আজকের শুনানি শেষ হওয়ার পর একজনের সাথে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় মাদুরো নিজেকে ‘যুদ্ধবন্দী’ বলে অভিহিত করেন।

আদালতের বাইরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের মধ্যে `USA Hands-off Venezuela’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। আবার কারো হাতে ছিল `Thank You President Trump’ লেখা প্ল্যাকার্ডও।

এর আগে, ছবিতে দেখা গেছে যে মাদুরো এবং তার স্ত্রী উভয়কেই সশস্ত্র অফিসাররা হাতকড়া পরা অবস্থায় আদালতে নিয়ে যাচ্ছেন।

ইতোমধ্যে, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণকারী ডেলসি রদ্রিগেজ মাদুরো এবং ফ্লোরেসকে ‘নায়ক’ বলে প্রশংসা করেন।

spot_img
spot_img