সীতাকুণ্ডে ট্রাকের পিছনে বাসের ধাক্কায় নিহত ৫
বস্টন স্টার নিউজ

বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাস একটি ট্রাককে ধাক্কা দিলে ওই বাসের কমপক্ষে পাঁচজন যাত্রী মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।
আজ রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার পন্থিছিলা বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে চারটি লাশ উদ্ধার করেছে বলে জানা গেছে।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।