English

English

তথ্য কর্নার

spot_img

সর্বশেষ

― Advertisement ―

spot_img
spot_img

চব্বিশের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েও মাত্র ছয়টি আসন এনসিপির

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে জেন-জি নামে পরিচিত তরুণ প্রজন্মের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ ফেব্রুয়ারি জাতীয়...
Homeবাংলাদেশখালেদাকে লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্সকে ঢাকায় নামার অনুমতি

খালেদাকে লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্সকে ঢাকায় নামার অনুমতি

spot_img

বাংলাদেশের বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যের লন্ডন নিতে জার্মানির যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে সেটিকে আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানী ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামার অনুমতি দেয়া হয়েছে।

জার্মানির এয়ারলাইন্স এফএআই অ্যাভিয়েশন গ্রুপ গতকাল শনিবার (৬ ডিসেম্বর) তৃতীয় পক্ষের মাধ্যমে যে আবেদন করেছিল তাতে সাড়া দিয়েছে বাংলাদেশ। ওই এয়ার অ্যাম্বুলেন্সকে মঙ্গলবার সকাল ৮টায় নামার সূচি দেওয়া হয়েছে। সেটি চাইলে সেদিন রাত ৯টায় ঢাকা ত্যাগ করতে পারবে।

তবে এ এয়ার অ্যাম্বুলেন্সটি আসা ও খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের পথে রওনা হওয়ার পুরো বিষয়টি নির্ভর করছে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে গত শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরের দিকে লন্ডনের পথে রওনা হওয়ার কথা খালেদা জিয়ার। পরে ‘কারিগরি ত্রুটির কারণে’ সেই অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব হওয়ার কথা জানানো হয় বিএনপি’র পক্ষ থেকে।

এরপর শুক্রবার বলা হয়, কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের বদলে কাতারের আমির জার্মানি থেকে ভাড়া করে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবেন।

অবশ্য সেই অ্যাম্বুলেন্স কখন আসবে কিংবা খালেদা জিয়াকে কখন লন্ডনে নেওয়া হবে দলটির পক্ষ থেকে তা  জানানো হয়নি।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে গতকাল শনিবার বলা হয়, বিএনপি চেয়ারপারসন এখনো বিমানযাত্রার সক্ষমতা অর্জন না করায় তার লন্ডনযাত্রা বিলম্বিত হচ্ছে।

spot_img
spot_img