English

English

তথ্য কর্নার

spot_img

সর্বশেষ

― Advertisement ―

spot_img
spot_img

চব্বিশের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েও মাত্র ছয়টি আসন এনসিপির

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে জেন-জি নামে পরিচিত তরুণ প্রজন্মের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ ফেব্রুয়ারি জাতীয়...
Homeযুক্তরাষ্ট্রনিউইয়র্কমার্কিন সিনেট নির্বাচনে প্রার্থী হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভুত কারিশমা

মার্কিন সিনেট নির্বাচনে প্রার্থী হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভুত কারিশমা

spot_img

মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে প্রার্থী হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান কারিশমা মঞ্জুর।

আগামী বছরের নভেম্বর মাসে অনুষ্ঠেয় নির্বাচনে তিনি ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নের জন্য নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন।

গত ১২ ডিসেম্বর নিউ ইয়র্ক সফরে এসে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন কারিশমা।

এ সময় তিনি বলেন, “প্রশাসন ও রাজনীতিতে দুর্নীতি কমানো এবং মৌলিক নাগরিক চাহিদা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য।”

বর্তমান সিনেটর জিন শাহিন পুনর্নির্বাচনে প্রার্থী না হওয়ায় আসনটি শূন্য হচ্ছে। ওই আসনে ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন পেতে কারিশমার সঙ্গে আরও দুজন প্রার্থী রয়েছেন।

উল্লেখ্য, কারিশমা মঞ্জুর মলিকিউলার বায়োলজি ও বায়োকেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রিধারী এবং দীর্ঘদিন ধরে নিউরোলজিক্যাল রোগ, বিশেষ করে মৃগীরোগ ও বিষণ্নতায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত।

spot_img
spot_img