English

English

তথ্য কর্নার

spot_img

সর্বশেষ

― Advertisement ―

spot_img
spot_img

চব্বিশের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েও মাত্র ছয়টি আসন এনসিপির

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে জেন-জি নামে পরিচিত তরুণ প্রজন্মের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ ফেব্রুয়ারি জাতীয়...

জামাতের তিন গুণ আসন বিএনপির

ভোট দিয়েছেন ৫৯.৪৪ শতাংশ ভোটার

Homeবাংলাদেশচট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

spot_img

বাংলাদেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর চট্টগ্রামের খুলশিতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে এক দল বিক্ষোভকারী।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ কর্মসূচি শুরু করে দিবাগত রাত ১টার দিকে ফিরে যায় তারা।

তাদের অবস্থান কর্মসূচি শেষ হওয়ার পর আরেকটি পক্ষ গিয়ে ভারতীয় সহকারী হাইকমিশনে ইট-পাটকেল নিক্ষেপ করে।

পরে পুলিশ কাঁদুনে গ্যাস ও লাঠিপেটা করে রাত ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভ চলাকালে তারা ভারতীয় সহকারী হাইকমিশন বন্ধেরও দাবি তোলে।

এই বিক্ষোভ কর্মসূচির খবর পেয়ে পুলিশ আগেই সেখানে অবস্থান নেয়।

অন্যদিকে, নগরীর ষোলশহর দুই নম্বর গেট, জিইসি মোড় এলাকাতেও জড়ো হয় বিক্ষোভকারীরা।

এছাড়া, ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিক্ষোভকারীরা।

spot_img
spot_img