English

English

তথ্য কর্নার

spot_img

সর্বশেষ

― Advertisement ―

spot_img
spot_img

চব্বিশের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েও মাত্র ছয়টি আসন এনসিপির

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে জেন-জি নামে পরিচিত তরুণ প্রজন্মের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ ফেব্রুয়ারি জাতীয়...

জামাতের তিন গুণ আসন বিএনপির

ভোট দিয়েছেন ৫৯.৪৪ শতাংশ ভোটার

Homeবাংলাদেশদেশে ফিরতে ট্রাভেল পাস নিলেন তারেক রহমান

দেশে ফিরতে ট্রাভেল পাস নিলেন তারেক রহমান

spot_img

বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাংলাদেশ হাই কমিশন থেকে ট্রাভেল পাস নিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে তার।

২০০৭-০৮ সালের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়ার মতো তার বড় ছেলে তারেক রহমানকেও গ্রেপ্তার করা হয়েছিল। মুক্তি পাওয়ার পর তিনি পরিবার নিয়ে লন্ডনে চলে গিয়ে আর দেশে আর ফেরেননি।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে যেদিন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হয় সেদিনই বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠকে তারেককে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

আওয়ামী লীগের আমলে দেওয়া যেসব মামলার রায়ে তারেকের সাজা হয়েছিল সেসব মামলায় তিনি খালাস পেলে তার দেশে ফেরার বাধা দূর হয়।

গত মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়, তারেক রহমানের এখন পাসপোর্ট নেই, তবে তিনি চাইলেই ট্রাভেল পাসের ব্যবস্থা করা হবে।

এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিমানবন্দরে তাদের নেতাকে এমন সংবর্ধনা দেওয়া হবে যা আগে কোনো রাজনীতিবিদ পাননি।

spot_img
spot_img