
বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)-এর সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা মাত্র ২২ ঘণ্টায় অনুদান হিসেবে ৩৭ লাখ টাকা পেয়েছেন।
তার নির্বাচনী ব্যয় মেটাতে ভোটারদের কাছে অর্থ সহায়তা চাওয়ার পর এই অনুদান তার ফান্ডে জমা পড়ে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।
এই পোস্টে তিনি লিখেছেন, ফান্ডরেইজিং লক্ষ্যমাত্রা ছোঁয়ার খুব কাছে আমরা। আপনাদের এই ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সাড়ার কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার জানা নেই। আমার নির্বাচনী আসন ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ, মুগদা)। এখানে একজন প্রার্থী খরচ করতে পারবেন মোট ৪৬ লাখ ৯৩ হাজার টাকা। এই টাকাটা উত্তোলন করাই আমার লক্ষ্য। তাই আর মাত্র ৯ লাখ টাকা সংগৃহীত হওয়া মাত্রই আমরা এই ফান্ডরেইজিং ক্যাম্পেইনটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেবো।



