English

English

তথ্য কর্নার

spot_img

সর্বশেষ

― Advertisement ―

spot_img
spot_img

চব্বিশের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েও মাত্র ছয়টি আসন এনসিপির

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে জেন-জি নামে পরিচিত তরুণ প্রজন্মের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ ফেব্রুয়ারি জাতীয়...
Homeবাংলাদেশ৩০০ আসনের বৈধ মনোনয়নপত্র ১,৮৪২

৩০০ আসনের বৈধ মনোনয়নপত্র ১,৮৪২

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
বোস্টন স্টার নিউজ ডেস্ক
spot_img

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

এ নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহীদের জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত হয়েছে এক হাজার ৮৪২ জনের মনোনয়নপত্র। বাতিল হয়েছে ৭২৩টি।

জানা গেছে, মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল ৩ হাজার ৪০৬টি, জমা পড়েছিল ২ হাজার ৫৬৮টি।

বাছাইয়ে বৈধ হয়েছে ১ হাজার ৮৪২টি। আর বাতিল হয়েছে ৭২৩টি মনোনয়নপত্র।

এছাড়া বিএনপি’র প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিলেও সঙ্গত কারণে তার মনোনয়নপত্র বাছাই করা হয়নি।

সবচেয়ে বেশি ১৩৩টি মনোনয়নপত্র বাতিল হয়েছে ঢাকা অঞ্চলে। আর সবচেয়ে কম ৩১টি বাতিল হয়েছে বরিশাল অঞ্চলে।

গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পার হওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা সেগুলো যাচাই-বাছাই করেন ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত।

যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আগামীকাল ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন।

আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন তার পরদিন ২১ জানুয়ারি।

নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচারণা চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

spot_img
spot_img