English

English

তথ্য কর্নার

spot_img

সর্বশেষ

― Advertisement ―

spot_img
spot_img

চব্বিশের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েও মাত্র ছয়টি আসন এনসিপির

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে জেন-জি নামে পরিচিত তরুণ প্রজন্মের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ ফেব্রুয়ারি জাতীয়...
Homeপ্রবাসীএশিয়াবাংলাদেশিসহ ৯৬ অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া

বাংলাদেশিসহ ৯৬ অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া

বোস্টন স্টার নিউজ ডেস্ক
spot_img

মালয়েশিয়া থেকে বাংলাদেশিসহ ৯৬ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

কেদাহ রাজ্যের ইমিগ্রেশন বিভাগ গত বুধবার (১৪ জানুয়ারি) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এসব অভিবাসীকে দেশে ফেরত পাঠায়।

দেশে ফেরত যাওয়া ব্যক্তিরা বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিয়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড ও ফিলিপাইনের নাগরিক।

ইমিগ্রেশন বিভাগ সূত্র জানায়, সংশ্লিষ্ট অভিবাসীরা সবাই আইনগত প্রক্রিয়ায় সাজা ভোগ শেষে প্রত্যাবাসনের আওতায় আসেন। প্রত্যেকের কাছেই বৈধ ভ্রমণ নথি ছিল। যাদের নিজস্ব পাসপোর্ট ছিল না তাদের ক্ষেত্রে নিজ নিজ দেশের দূতাবাস কর্তৃক ইস্যুকৃত জরুরি ভ্রমণ নথি (ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট) সরবরাহ করা হয় যেন প্রত্যাবাসন প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনের প্রবাহ রোধে জাবাতান ইমিগ্রেসেন মালয়েশিয়া তাদের কঠোর অবস্থান অব্যাহত রাখবে।

spot_img
spot_img