English

English

তথ্য কর্নার

spot_img

সর্বশেষ

― Advertisement ―

spot_img
spot_img

চব্বিশের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েও মাত্র ছয়টি আসন এনসিপির

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে জেন-জি নামে পরিচিত তরুণ প্রজন্মের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ ফেব্রুয়ারি জাতীয়...
Homeপ্রবাসীইউরোপলন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি তারেক, সম্পাদক আকরামুল

লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি তারেক, সম্পাদক আকরামুল

বোস্টন স্টার নিউজ ডেস্ক
spot_img

যু্ক্তরাজ্যে লন্ডন বাংলা প্রেসক্লাব-এর দ্বিবার্ষিক সাধারণ সভা-২০২৬ ও কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা পোস্ট-এর সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক ইউকে বাংলা নিউজ-এর কর্ণধার আকরামুল হোসাইন।

এ সাধারণ সভা ও নির্বাচন পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট হলে অনুষ্ঠিত হয় গতকাল ২৫ জানুয়ারি রবিবার।

দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে ক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে তারেক–আকরাম–শাহনাজ পরিষদের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে সভাপতি পদে ব্যারিস্টার তারেক চৌধুরী ১৬৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সায়েম চৌধুরী পান ১৫৫ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে তাইসির মাহমুদ বিজয়ী হন ১৬৮ ভোট পেয়ে। তার প্রতিদ্বন্দ্বী আব্দুল কাইয়ুম পান ১৫১ ভোট।

সাধারণ সম্পাদক পদে ১৬৪ ভোট পেয়ে বিজয়ী হন মো. আকরামুল হোসাইন। তার প্রতিদ্বন্দ্বী সালেহ আহমদ পান ১৫৮ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী আব্দুল কাদির চৌধুরী মোরাদ পান ১৮২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন কয়েস পান ১৩৩ ভোট।

কোষাধ্যক্ষ পদে আব্দুল হান্নান ১৯৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী শাহনাজ সুলতানা পান ১২৪ ভোট।

সহ-কোষাধ্যক্ষ পদে এখলাছুর রহমান পাক্কু ১৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মো. ইব্রাহিম খলিল পান ১৪৫ ভোট।

প্রশিক্ষণ ও সাংগঠনিক সম্পাদক পদে আলাউর রহমান খান শাহিন ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী আফজাল হোসেন পান ১৫৫ ভোট।

মিডিয়া ও আইটি সম্পাদক পদে ফয়সল মাহমুদ বিজয়ী হন ১৯০ ভোট পেয়ে। তার প্রতিদ্বন্দ্বী আব্দুস সত্তার মিশু পান ১৩০ ভোট।

ইভেন্ট ও ফ্যাসিলিটিজ সম্পাদক পদে রুপি আমিন ১৯০ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ড. আনিছুর রহমান আনিছ পান ১৩১ ভোট।

নির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন মোহাম্মদ সরওয়ার হোসেন (২০১ ভোট), সহিদুর রহমান সুহেল (১৮৯ ভোট), লোকমান হোসেন কাজী (১৮১ ভোট), ফারজানা চৌধুরী (১৬১ ভোট) এবং এনামুল হক চৌধুরী (১৬১ ভোট)।

এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে সায়েম–সালেহ–হান্নান ও তারেক–আকরাম–শাহনাজ এই দুই প্যানেলের ৩০ জন সহ মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন দ্য এডিটরের প্রধান সম্পাদক আহাদ চৌধুরী বাবু।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ বেলায়েত হোসাইন। নির্বাচন কমিশনার ছিলেন অধ্যাপক শাহগীর বখত ফারুক ও সিরাজুল বাসিত চৌধুরী।

spot_img
spot_img