গ্লুচেস্টারে নিখোঁজ মাছ ধরার জাহাজের সন্ধানে কোস্টগার্ড
এক মরদেহ উদ্ধার

মার্কিন কোস্টগার্ড জানিয়েছে যে শুক্রবার নিখোঁজ একটি মাছ ধরার নৌকার সন্ধানের সময় উদ্ধারকর্মীরা মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের এসেক্স কাউন্টির গ্লুচেস্টার শহরটির কাছে সমুদ্র থেকে একটি মরদেহ উদ্ধার করেছে।
কোস্টগার্ড সূত্র জানায়, ৭২ ফুট দীর্ঘ মাছ ধরার জাহাজ লিলি জঁ সকাল ৬:৫০টার দিকে একটি জরুরি বেতার সংকেত পাঠায়। জাহাজটির সাথে যোগাযোগের ব্যর্থ চেষ্টার পর সংস্থাটি একটি জরুরি সামুদ্রিক তথ্য প্রকাশ করে।
সূত্রটি আরও জানায়, এলাকাটি তদন্তের জন্য পাঠানো উদ্ধারকর্মীরা একটি ধ্বংসাবশেষের ক্ষেত্র আবিষ্কার করে এবং সমুদ্র থেকে একটি মরদেহ উদ্ধার করে। এছাড়াও, তারা লিলি জঁ-এর সাথে সংযুক্ত একটি পরিত্যক্ত জীবনরক্ষাকারী ভেলা উদ্ধার করে।
অনুসন্ধান ও উদ্ধারের দায়িত্বে থাকা কোস্টগার্ড কমান্ডার টিমোথি জোন্স বলেছেন, “আমরা কাটার দিয়ে সারা রাত অনুসন্ধান চালিয়ে যাব, আশা করছি আমরা আরও লোক খুঁজে পাব।”
তিনি আরও বলেন, দলটি মাছ ভর্তি করে ফিরে আসছিল এবং তাদের মাছ ধরার সরঞ্জামের সমস্যার কারণে মেরামতের জন্য হয়ত ফিরে আসতে হচ্ছিল।
জোন্স বলেন, তারা জাহাজটি থেকে “সবসময় জীবিতদের খুঁজে পাওয়ার আশায়” আছেন।
তবে, আরেকজন কোস্টগার্ড কর্মকর্তা, সেক্টর বোস্টন কমান্ডার জেমি ফ্রেডেরিক স্বীকার করেন যে যদি জাহাজটি ডুবে গিয়ে থাকে তাহলে সেটি চ্যালেঞ্জিং এবং নিখোঁজদের পানিতে খোঁজা হচ্ছে।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।