English

English

তথ্য কর্নার

spot_img

সর্বশেষ

― Advertisement ―

spot_img
spot_img

চব্বিশের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েও মাত্র ছয়টি আসন এনসিপির

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে জেন-জি নামে পরিচিত তরুণ প্রজন্মের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ ফেব্রুয়ারি জাতীয়...

জামাতের তিন গুণ আসন বিএনপির

ভোট দিয়েছেন ৫৯.৪৪ শতাংশ ভোটার

Homeবাংলাদেশহাসিনার মৃত্যুদণ্ডে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার বলেন...

হাসিনার মৃত্যুদণ্ডে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার বলেন…

spot_img

মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ের বিষয়ে আন্তর্জাতিক মানদণ্ড ও ন্যায়বিচার নিশ্চিতের ব্যাপারে জোর দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার (ওএইচসিএইচআর)।

সোমবার (১৭ নভেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় রায়ের পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এই সংস্থাটির মুখপাত্র রাভিনা শামদাসানি এ প্রতিক্রিয়া জানান।

তিনি ‘কোনো পরিস্থিতিতেই’ তার সংগঠন মৃত্যুদণ্ডকে সমর্থন করে না বলে জানান।

রাভিনা বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ রায় দিয়েছে যা গত বছরের জুলাই আন্দোলনে দমনপীড়নের শিকার ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ এক মুহূর্ত।”

তিনি বলেন, “আমরা এ বিচার প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম না কিন্তু সব ধরনের জবাবদিহিমূলক কার্যক্রমে, বিশেষ করে এ ধরনের মানবতাবিরোধী অভিযোগের ব্যাপারে আমরা বরাবরই আন্তর্জাতিক মানদণ্ড ও ন্যায়বিচার নিশ্চিতের কথা বলে এসেছি।”

শেখ হাসিনার রায়ের বিষয়ে তিনি বলেন, “এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এখানে আসামির অনুপস্থিতিতে বিচারকাজ চলেছে এবং আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। আমরা মৃত্যুদণ্ড হওয়ায় ‘দুঃখ প্রকাশ’ করছি যা যেকোনো প্রেক্ষাপটেই আমরা সমর্থন করি না।”

এদিকে, রায়ের প্রতিক্রিয়ায় মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক আশা করেন, বাংলাদেশ সত্য প্রকাশ ও ন্যায়বিচারের মাধ্যমে জাতীয় পুনর্মিলন ও পুনরুদ্ধারের পথে এগিয়ে যাবে।

তিনি মনে করেন, এর সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড মেনে নিরাপত্তা খাতে অর্থবহ সংস্কার অন্তর্ভুক্ত থাকা উচিত যেন এ ধরনের লঙ্ঘন ও নির্যাতনের পুনরাবৃত্তি না ঘটে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে সোমবার শেখ হাসিনা ও তার শাসনকালের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দেয় আদালত।

মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সাজা হয় পাঁচ বছরের।

মানবতাবিরোধী অপরাধে হাসিনার মৃত্যুদণ্ড

spot_img
spot_img