English

English

তথ্য কর্নার

spot_img

সর্বশেষ

― Advertisement ―

spot_img
spot_img

চব্বিশের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েও মাত্র ছয়টি আসন এনসিপির

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে জেন-জি নামে পরিচিত তরুণ প্রজন্মের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ ফেব্রুয়ারি জাতীয়...

জামাতের তিন গুণ আসন বিএনপির

ভোট দিয়েছেন ৫৯.৪৪ শতাংশ ভোটার

Homeপ্রবাসীপোস্টাল ভোট অ্যাপে দুই দিনে সাড়ে ছয় হাজার প্রবাসী নিবন্ধিত

পোস্টাল ভোট অ্যাপে দুই দিনে সাড়ে ছয় হাজার প্রবাসী নিবন্ধিত

spot_img

গত মঙ্গলবার (১৮ নভেম্বর) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করার পর গত দুই দিনে ২৯টি দেশ থেকে সাড়ে ছয় হাজার প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ৬ হাজারের বেশি আর নারী প্রায় ৫০০ জন।

সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়া থেকে নিবন্ধন করেছেন ৩ হাজার ১৫৩ জন।

আজ শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় পোস্টাল ভোট বিডি অ্যাপ থেকে এ তথ্য পাওয়া গেছে।

নিবন্ধন সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে জাপান। সেই দেশ থেকে নিবন্ধন করেছেন ১ হাজার ৪৭৫ জন। এরপর দক্ষিণ আফ্রিকা থেকে ৭৮৭ জন, চীন থেকে ৪৫০ জন, মিশর থেকে ১২৩ জন ও লিবিয়া থেকে ১২৩ জন আবেদন করেছেন।

এ অ্যাপ চালু করা হয় প্রবাসী বাংলাদেশী ভোটার, বাংলাদেশের সরকারি চাকরিজীবী, ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ও কারাবন্দীদের জন্য।

নিবন্ধিতরা আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন করে নিবন্ধনের সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন।

প্রবাসীরা বাকি অঞ্চলগুলোয় ধাপে ধাপে ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।

দেশের ভেতর সরকারি চাকরিজীবী, ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ও কারাবন্দী এই তিন ধরনের ব্যক্তিদের নিবন্ধনের আওতায় আনা হচ্ছে ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে। এ সময় বাদ পড়া প্রবাসীরাও নিবন্ধন করতে পারবেন।

পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করতে ক্লিক করুন

পোস্টাল ভোটিং প্রক্রিয়া

পোস্টাল ভোট বিডি’র প্রচার, নিবন্ধন, ব্যালট পেপার ও তিন ধরনের খাম মুদ্রণ, নির্বাচন কর্মকর্তার উপস্থিতি, পার্সোনালাইজেশন (ডাক বিভাগ), পোস্টাল ব্যালট পাঠানো শুরু, ব্যালট ট্র্যাকিং, ভোট প্রদান, প্রবাসে কাছাকাছি ডাকবাক্সে খাম রাখা, পোস্টাল ব্যালট ফেরত ও ট্র্যাকিং, ডাক বিভাগ গ্রহণ, রিটার্নিং অফিসারের কাছে পৌঁছানো, রিটার্নিং অফিসারের গ্রহণ, পোস্টাল ব্যালট ব্যালট বাক্সে রাখা, গণনা এবং শেষ ধাপে ফল ঘোষণা।

‘ওসিভি’: প্রবাসী বাংলাদেশীর তালিকাভুক্তি ও নিবন্ধন প্রক্রিয়া

অ্যাপ ডাইনলোড> লগইন ও রেজিস্ট্রেশন পেজ> এনরুলমেন্টের জন্য অ্যাকাউন্ট তৈরি> মোবাইল, ইমেইল অ্যাড্রেস, ওটিপি, ভেরিফিকেশন, পাসওয়ার্ড> লগইন উইথ ইউজারনেম (মোবাইল নম্বর) ও পাসওয়ার্ড>এনআইডি ভেরিফিকেশন>ফ্যাসিয়াল রেকগনিশন, লাইভলিনেস চেক>সেলফি>প্রবাসের ঠিকানা, পাসপোর্টসহ আনুষঙ্গিক তথ্য>তালিকাভুক্ত ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন।

spot_img
spot_img