English

English

তথ্য কর্নার

spot_img

সর্বশেষ

― Advertisement ―

spot_img
spot_img

চব্বিশের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েও মাত্র ছয়টি আসন এনসিপির

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে জেন-জি নামে পরিচিত তরুণ প্রজন্মের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ ফেব্রুয়ারি জাতীয়...
Homeবাংলাদেশজাতীয়ভূমিকম্প আতঙ্কে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়, পলিটেকনিকের ছাত্ররা রাতে রাস্তায়

ভূমিকম্প আতঙ্কে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়, পলিটেকনিকের ছাত্ররা রাতে রাস্তায়

spot_img

গত শুক্রবার (২১ নভেম্বর) সকালে বাংলাদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পে হতাহতের ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবারও (২২ নভেম্বর) আরো দু’টি ছোট ছোট ভূকম্পন অনুভূত হয়েছে। এই দু’দিনের ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হন।

তাই ভূমিকম্প নিয়ে আতঙ্কের কারণে শিক্ষার্থীদের কথা বিবেচনায় এ ছুটি ঘোষণা করা হয়। শনিবার রাতে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

তার আগে শনিবার রাতে প্রথমে শুধু রবিবার (২৩ নভেম্বর) একদিনের জন্য ক্লাশ ও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এই ১৫ দিনের বন্ধের মধ্যে স্থগিত করা পরীক্ষাগুলোর নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভূমিকম্পের আতঙ্কে রাস্তায় রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা

অপরদিকে, দুই দিনের ভূমিকম্পের পর ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের ‘জরাজীর্ণ’ লতিফ ছাত্রাবাস ধসে পড়তে পারে এমন আতঙ্কে সড়কে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার রাতে তারা দলবেঁধে ছাত্রাবাস ছেড়ে প্রতিষ্ঠানের সামনে তেজগাঁও শিল্প এলাকার সড়কে অবস্থান নেন।

তারা জরুরিভিত্তিতে নিরাপদ আবাসনের ব্যবস্থা করা বা নতুন হল নির্মাণ না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন।

এমন অবস্থায় রাতে ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট কর্তৃপক্ষ লতিফ ছাত্রাবাস (পূর্ব ও পশ্চিম শাখা), ড. কাজী মোতাহার হোসেন ছাত্রাবাস, জহির রায়হান ছাত্রাবাস ও ছাত্রীনিবাস খালি করার নির্দেশ দিয়েছে।

একইসঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মিড টার্ম পরীক্ষা ও ক্লাস স্থগিত রাখার ঘোষণাও দেয়া হয়েছে।

spot_img
spot_img