English

English

তথ্য কর্নার

spot_img

সর্বশেষ

― Advertisement ―

spot_img
spot_img

চব্বিশের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েও মাত্র ছয়টি আসন এনসিপির

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে জেন-জি নামে পরিচিত তরুণ প্রজন্মের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ ফেব্রুয়ারি জাতীয়...

জামাতের তিন গুণ আসন বিএনপির

ভোট দিয়েছেন ৫৯.৪৪ শতাংশ ভোটার

Homeবিশ্বএশিয়ার তিন দেশে দূতাবাস বন্ধ করছে ইউরোপের ফিনল্যান্ড

এশিয়ার তিন দেশে দূতাবাস বন্ধ করছে ইউরোপের ফিনল্যান্ড

spot_img

এশিয়ার তিন দেশে আগামী বছর দূতাবাস বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের দেশ ফিনল্যান্ড।

দেশ তিনটি হলো পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমার।

মূলত কার্যক্রমগত এবং কৌশলগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল শনিবার (২৯ নভেম্বর) ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, তারা পাকিস্তানের ইসলামাবাদ, আফগানিস্তানের কাবুল এবং মিয়ানমারের ইয়াংগনের দূতাবাস ২০২৬ সালের মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং ফিনল্যান্ডের সঙ্গে তাদের সীমিত বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কই এর কারণ বলে জানানো হয়।

এই তিনটি দেশেই দূতাবাস বন্ধ করার প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছে ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়।

spot_img
spot_img