
চলতি অর্থবছরের নভেম্বর মাসে বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এই অংক প্রতি ডলার ১২২ টাকা হিসাবে বাংলাদেশী মুদ্রায় ৩৫ হাজার ২৫২ কোটি টাকা।
আজ সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করে।
আগের মাস অক্টোবরে রেমিট্যান্স গিয়েছিল ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার। আর আগের বছরের একই সময়ে প্রবাসী আয় ছিল ২১৯ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ডলার।
বাংলাদেশে রেমিট্যান্স নেয়ার ক্ষেত্রে প্রণোদনা বাড়ানোর পাশাপাশি সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ ও টাকা পাচারে কঠোর ব্যবস্থা নেওয়ার ফলে প্রবাসী আয় অব্যাহতভাবে বাড়ছে।
নভেম্বরে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স গেছে ৫৮ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে গেছে ২৯ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশের সব বেসরকারি ব্যাংকের মাধ্যমে গেছে ১৯৯ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ডলার। আর বাংলাদেশে ব্যবসারত বিদেশী ব্যাংকগুলোর মাধ্যমে গেছে ৫৯ লাখ ৪০ হাজার ডলার।



