
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভেরিফায়েড ফেইসবুক পেইজটি হ্যাকড হয়েছে।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান রাষ্ট্রপতির এপিএস সাগর হোসেন।
এর আগে ওই আইডি থেকে ‘#Resignation’ লিখে পোস্ট দেওয়া হয়।
এপিএস সাগর রাষ্ট্রপতির ভেরিফায়েড ফেইসবুক পেইজটি হ্যাকড হওয়ার কথা জানিয়ে কোনো ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন।
আজ রাত সাড়ে ৭টার দিকে নিজের আইডি থেকে এক পোস্টে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন লিখেন, ‘‘My Facebook ID is hacked. For all concern. (আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। সকলের অবগতির জন্য।)’’



