English

English

তথ্য কর্নার

spot_img

সর্বশেষ

― Advertisement ―

spot_img
spot_img

চব্বিশের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েও মাত্র ছয়টি আসন এনসিপির

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে জেন-জি নামে পরিচিত তরুণ প্রজন্মের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ ফেব্রুয়ারি জাতীয়...

জামাতের তিন গুণ আসন বিএনপির

ভোট দিয়েছেন ৫৯.৪৪ শতাংশ ভোটার

Homeবাংলাদেশহাসপাতালে খালেদাকে দেখে এলেন বাংলাদেশের তিন বাহিনী প্রধান

হাসপাতালে খালেদাকে দেখে এলেন বাংলাদেশের তিন বাহিনী প্রধান

spot_img

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে বাংলাদেশের রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন তিন বাহিনীর প্রধান।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান।

তাদের বহনকারী গাড়ি রাত ৯টার দিকে হাসপাতালের প্রধান গেইট দিয়ে ঢুকতে দেখা যায়। তারা হাসপাতালে কিছু সময় কাটিয়ে রাত ৯টা ২০ মিনিটের পর বেরিয়ে আসেন।

এ সময় তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেয়ার পাশাপাশি তার দ্রুত সুস্থতাও কামনা করেন।

তিন বাহিনী প্রধানের খালেদা জিয়াকে দেখতে যাওয়ার বিষয়টি পরে এক বার্তায় জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করার পর থেকে খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় আছেন বলে জানা গেছে।

spot_img
spot_img