লন্ডনে জেতবন বিহারের কঠিন চীবর দানোৎসব ১৫ নভেম্বর
মঞ্চস্থ হবে নাটিকা ‘বুদ্ধকে সুজাতার পায়েস দান ও অঙ্গুলিমাল’
বস্টন স্টার নিউজ
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের জেতবন বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হবে আগামী ১৫ নভেম্বর রবিবার।
লন্ডনের মেনর পার্কের রাভাদাসিয়া হলে আয়োজিত এ অনুষ্ঠানে বিকাল ৪টায় মঞ্চস্থ হবে নাটিকা ‘বুদ্ধকে সুজাতার পায়েস দান ও অঙ্গুলিমাল’।
এটির পরিকল্পনা,পরিচালনা ও নির্দেশনায় রয়েছেন বিশ্বজিৎ বড়ুয়া, প্রযোজনায় বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল ইউকে।
নাটিকাটি অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। আয়োজকরা এতে অংশগ্রহণ করার এবং নাটিকাটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।