লিবিয়া থেকে আরও ১৭৩ প্রত্যাবাসিত বাংলাদেশী দেশে পৌঁছাচ্ছেন বৃহস্পতিবার
বস্টন স্টার নিউজ
লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় লিবিয়া থেকে আরও ১৭৩ জন বাংলাদেশী নাগরিককে মানবিক সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হচ্ছে।
প্রত্যাবাসিত বাংলাদেশীরা বুরাক এয়ারের UZ222 নং ফ্লাইটে আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকাল ৬টায় ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
প্রত্যাবাসীদের মধ্যে লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে ৭৭ জন এবং মিসরাতা থেকে ৯৬ জন অভিবাসী রয়েছেন। তারা ঝুঁকিপূর্ণ ও বিপদসংকুল পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফিরে যাচ্ছেন এবং তাদের মধ্যে ২৯ জন শারীরিকভাবে অসুস্থ।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ দূতাবাস প্রাঙ্গণে প্রত্যাবাসিত বাংলাদেশী নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাদের দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করার এবং সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও প্রতিবন্ধকতা কাটিয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান। এছাড়াও রাষ্ট্রদূত তাদেরকে অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার পাশাপাশি মানবপাচারকারী ও দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান।এ সময় দূতাবাসের কাউন্সেলর (শ্রম) উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যে দূতাবাস লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএম-এর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।
যারা ফিরছেন তাদের তালিকা নিচে দেয়া হলো



সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।